ব্রেকিং

x

আন্তর্জাতিক ডেস্ক

উড়োজাহাজে গুলির অভিযোগ মিয়ানমারের বিদ্রোহীদের বিরুদ্ধে, যাত্রী আহত

বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | ৬:২৫ অপরাহ্ণ |

উড়োজাহাজে গুলির অভিযোগ মিয়ানমারের বিদ্রোহীদের বিরুদ্ধে, যাত্রী আহত
সংগৃহীত ছবি

প্রায় তিন হাজার ফুট উপরে উড়ন্ত মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে গুলি চালানো হলে এক যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির বিদ্রোহীরা এ গুলি ছুড়েছে বলে অভিযোগ সামরিক বাহিনীর।

রাজধানী নাইপিদো থেকে গত শুক্রবার সকালে পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের রাজধানী শহর লইকাউ যাচ্ছিল যাত্রীবাহী উড়োজাহাজটি। ভূমি থেকে প্রায় এক হাজার মিটার অর্থাৎ তিন হাজার ২৮০ মিটার ওপরে থাকা অবস্থায় এটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় উড়োজাহজটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।

মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের অভিযোগ, মিয়ানমারের বিদ্রোহীরা গুলি ছুড়েছে। রাষ্ট্রপরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারকে সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুন বলেছেন, উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সংস্থা মিয়ানমার নাউয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, উড়োজাহাজে থাকা যুবকের মুখের ডান পাশে গুলির আঘাত লেগেছে। ওই যুবকের বয়স ২৭ বছর। উড়োজাহাজ অবতরণের সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। যাত্রীকে আঘাত করার আগে গুলিটি উড়োজাহাজের গায়ে পাটাতন ভেদ করে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির ক্ষমতাসীন এনএলডিকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সামরিক বাহিনী। এর পর থেকে স্বৈরশানবিরোধী বিক্ষোভে সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। সূত্র: আলজাজিরা

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com