ব্রেকিং

x

এনসিসি ব্যাংক ফেনী শাখায় পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | ৬:৩৮ অপরাহ্ণ |

এনসিসি ব্যাংক ফেনী শাখায় পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ফেনীতে এনসিসি ব্যাংকের শরী‘আহ্ ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং আবুল কাসেম মো. ছফিউল্লাহ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান নুরুল হক এবং ভিপি ও ব্রাঞ্চ সাপোর্ট প্রধান খালেদ আফজাল রহিম। এছাড়া, এলাকার শাখার প্রধানগণ, ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com