ব্রেকিং

x

বাড়ি ফিরছেন সঞ্জয় দত্ত

সোমবার, ১০ আগস্ট ২০২০ | ৭:২৪ অপরাহ্ণ |

বাড়ি ফিরছেন সঞ্জয় দত্ত
ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার (৮ আগস্ট) তীব্র শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, আগের থেকে বেশ ভালো আছেন সঞ্জয় দত্ত।

এএনআই সংবাদে জানায়, চিকিৎসকদের ভাষ্যমতে বেশ স্বাভাবিক রয়েছে সঞ্জয়ের শারীরিক অবস্থা।

এরই মধ্যে তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানন্তর করা হয়েছে। আশা করা যাচ্ছে আজ কিংবা কালকের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন তিনি।

এদিকে সঞ্জয় দত্তের করোনার নমুনাও পরীক্ষা করা হয়েছে। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে। তবে অসুস্থতার এই সময়ে নিজের স্ত্রী-সন্তানকে কাছে পাননি তিনি। করোনার প্রাদুর্ভাবে দুবাইয়ে আটকে রয়েছেন তারা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com