ব্রেকিং

x

পূজামণ্ডপে হামলার ‘দায় স্বীকার’ যুব অধিকার পরিষদ নেতার

রবিবার, ২৪ অক্টোবর ২০২১ | ১০:১৯ পূর্বাহ্ণ |

পূজামণ্ডপে হামলার ‘দায় স্বীকার’ যুব অধিকার পরিষদ নেতার
সংগৃহীত ছবি

চট্টগ্রামে জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার চেষ্টা ও ব্যানার-পোস্টার ছেঁড়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় আসামি হাবিবুল্লাহ মিজান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিনের আদালতে তিনি জবানবন্দি দেন।

সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের অনুসারী হাবিবুল্লাহ মিজান বর্তমানে নুরের সংগঠন যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের নেতাদের পরিকল্পনা আর নেতৃত্বেই যে চট্টগ্রামের জেএম সেন হল পূজা মণ্ডপে হামলা হয়েছিল, সে বিষয়টি উঠে এসেছে গ্রেপ্তার হাবিবুল্লাহ মিজানের জবানবন্দিতে।

গ্রেপ্তারের পর হাবিবুল্লাহ মিজানসহ সাতজনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে হাবিবুল্লাহ মিজান ১৬৪ ধারায় ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে হাবিবুল্লাহ বলেছেন, ১২ অক্টোবর শ্রমিক অধিকার পরিষদের নেতা মোক্তারের বাসায় ঘটনার আগের দিন বৈঠক করেন যুব অধিকার পরিষদের নেতারা। সেখানে বিজয়া দশমীর দিনে তারা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিল করার পরিকল্পনা করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে হাবিবুল্লাহ মিজান আদালতকে জানান, পরিকল্পনা অনুযায়ী জেএমসেন হল এলাকায় মিছিল করা হয়। । সেই বৈঠকে ১৪ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর সাধারণ মুসল্লিদের নিয়ে মিছিলের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তারা মিছিল বের করেন। মিছিল থেকে কয়েকজন গিয়ে জেএমসেন হলে তোরণের ব্যানার ছিঁড়ে ফেলেন।

জবানবন্দিতে হাবিবুল্লাহ বলেছেন, তাদের মিছিল থেকে একটি অংশ যুব অধিকার পরিষদের সদস্য সচিব মিজানুর রহমানের নেতৃত্বে জেএমসেন হলের দিকে চলে যায়। সেখান থেকে তারা পূজা মণ্ডপে হামলার চেষ্টা করে। পুলিশ গুলি ছোড়া শুরু করলে তারা চেরাগি পাহাড়ের দিকে চলে যান।

এর আগে যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. নাছির, সদস্য সচিব মিজানুর রহমান, বায়েজিদ থানার আহ্বায়ক মো. রাসেল, কর্মী ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান, ইমন ও ইমরান হোসেনকে রিমান্ডে নেয় পুলিশ। – একাত্তর অনলাইন

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com