ব্রিটিনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁর করোনা পরীক্ষা ফল পজিটিভ এসেছে। রানির মধ্যে ঠান্ডাজনিত মৃদু উপসর্গ রয়েছে।
বাকিংহাম প্যালেস এসব কথা নিশ্চিত করেছে। রোববার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতি তারা জানিয়েছে, ৯৫ বছরের রানি করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মৃদু উপসর্গ রয়েছে।
কিছু দিন আগে রানির বড় ছেলে প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ সম্প্রতি তার বড় ছেলের সংস্পর্শে এসেছিলেন।
রাজপ্রাসাদের তরফ থেকে জানানো হয়, রানি তিনি উইন্ডসর ক্যাসেল থেকে দৈনন্দিন দায়িত্ব চালিয়ে যাবেন। তিনি চিকিৎসকদের সব নির্দেশনা মেনে চলবেন।
রানি এরই মধ্যে পূর্ণ ডোজ করোনার টিকা নিয়েছেন। তাছাড়া, গত বছর অক্টোবরে নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য তিনি হাসপাতালে এক রাত ভর্তি ছিলেন।
Development by: webnewsdesign.com