বিশ্বজুড়ে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ১০১ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (২৭ মার্চ) সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৭৫১ জন।
একই সময়ে করোনায় মৃত্যুবরণ করছেন ৬১ লাখ ৪৫ হাজার ৪৪১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৭২০ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১৬ লাখ ১৪ হাজার ২৫৫ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৩ হাজার ৪১৮ জন।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৫১০ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছে ২২১ জন।
Development by: webnewsdesign.com