ব্রেকিং

x

ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘আলোচনার’ আহবান মোদির

মঙ্গলবার, ০৩ মে ২০২২ | ৫:৪৪ অপরাহ্ণ |

ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘আলোচনার’ আহবান মোদির
ফাইল ছবি

ইউরোপীয় সফরের শুরুতে ইউক্রেনে যুদ্ধের অবসানে সংলাপের আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি আগ্রাসনের বিষয়ে রাশিয়ার নিন্দা জানানো থেকে সরে এসেছেন।

ভারত, রাশিয়া থেকে তার বেশিরভাগ সামরিক হার্ডওয়্যার আমদানি করে। দীর্ঘদিন ধরে পশ্চিমাদের এবং মস্কোর মধ্যে কূটনৈতিক আলোচনা চালিয়েছে শুধুমাত্র অবিলম্বে যুদ্ধ শেষ করার জন্য। খবর এএফপি’র।

বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে আলোচনার পর মোদি সোমবার (২ মে) সাংবাদিকদের বলেন, আমরা ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতির উপর জোর দিয়েছি এবং সমাধানের একমাত্র উপায় হিসেবে আলোচনার আহবান জানিয়েছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না, সবাই হেরে যাবে, যে কারণে আমরা শান্তির পক্ষে।

তিনি আরো বলেন, ইউক্রেনীয়দের উপর মানবিক নির্যাতনের প্রভাবের পাশাপাশি, তেলের দাম এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের চাপও বিশ্বের প্রতিটি পরিবারের ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com