ব্রেকিং

x

প্রথম সেশনেই বাংলাদেশকে অলআউট করতে চান রোচ

সোমবার, ২৭ জুন ২০২২ | ৬:৪২ অপরাহ্ণ |

প্রথম সেশনেই বাংলাদেশকে অলআউট করতে চান রোচ
সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ। স্বাগতিকদের টেস্ট জিততে দরকার মাত্র ৪ উইকেট। অন্যদিকে ইনিংস হার এড়াতে বাংলাদেশের করতে হবে আরো ৪২ রান। তৃতীয় দিনের খেলা শেষে কেমার রোচ বললেন, চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে গুটিয়ে দিতে চান তারা।

দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই উইকেট পতন শুরু হয় বাংলাদেশের। দলের মাত্র ৪ রানের মাথায় সাজঘরে ফেরেন তামিম ইকবাল(৪)। জয় ১৩ রানে ক্যাচ দিয়েছেন স্লিপে। এরপরেই পরেই এনামুলকে (৪) লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রোজ।পরের তিন উইকেট নিয়েছেন আলজারি জোসেপ। লিটন দাস ও সাকিবকে যথাক্রমে ১৯ ও ১৬ রানে তুলে নেন তিনি। নাজমুল শান্ত আউট হন ৪২ করে।

দিনটি ছিল ক্যারিবিয় পেসার কেমার রোচের। মাত্র ৩২ রান খরচায় তিনি তুলে নিয়েছেন বাংলাদেশের ৩ উইকেট। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান রোচ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় ছয়ে জায়গা করে নিয়েছেন কেমার রোচ।

মাইলফলকে পৌঁছার দিনে রোচই বাংলাদেশের আসল সর্বনাশটা করেছেন। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে কেমার রোচ বলেন, ‘ছেলেরা ভালোভাবে সব বাস্তবায়ন করেছে, আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। এখন কাল এসে কাজ শেষ করার পালা। আমাদের টার্গেট থাকবে প্রথম সেশনেই ওদের অলআউট করে দেওয়া।’

পেস বোলিংয়ে বাংলাদেশকে নাকাল করায় তৃপ্তির ঢেঁকুর তুলছে রোচ। ব্যাটিং উইকেটেও টাইগার ব্যাটিং অর্ডারে ধস নামানোয় বোলারদের নিয়ে উচ্ছ্বসিত রোচ জানান, ‘ওদের ভালো শুরু ছিল। তাদের ব্যাটসম্যান টপ অর্ডার নির্ভরশীল। ব্যাটিং উইকেটে যেভাবে বোলিং করেছে আমাদের সবাই, তাতে খুশি আমি। তরুণদের নিয়ে গর্বিত আমি। ভবিষ্যতের জন্য খুবই ভালো ইঙ্গিত এটা।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com