ব্রেকিং

x

জম্মুতে গ্রেনেড বিস্ফোরণে সেনাবাহিনীর ক্যাপ্টেন-জুনিয়র অফিসার নিহত

সোমবার, ১৮ জুলাই ২০২২ | ৫:১৭ অপরাহ্ণ |

জম্মুতে গ্রেনেড বিস্ফোরণে সেনাবাহিনীর ক্যাপ্টেন-জুনিয়র অফিসার নিহত
সংগৃহীত ছবি

ভারতের জম্মু ও কাশ্মীরের পঞ্চ জেলায় লাইন অব কনট্রোলে গ্রেনেড বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ও এক জুনিয়র কমিশনেড অফিসার (জেসিও) নিহত হয়েছেন।

সোমবার এ তথ্য জানান কর্মকর্তারা। খবর এনডিটিভির।

জম্মুর প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেভেন্দর আনন্দ বলেন, রোববার রাতে যখন ভারতীয় সেনারা মেন্ধার সেক্টরে দায়িত্ব পালন করছিল তখন এ বিস্ফোরণ ঘটে।

‘এ বিস্ফোরণের কারণে ক্যাপ্টেন আনন্দ ও জেসিও নাইব সুবেদার ভগবান সিং আহত হন। তাদের দ্রুত সময়ের মধ্যে হেলিকপ্টারে উধমপুরে কমান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালে তাদের মৃত্যু হয়েছে’, যোগ করেন তিনি।

ক্যাপ্টেন আনন্দ বিহারের ভাগলপুর জেলার চম্পা নগর এলাকার ও ভগবান সিং উত্তর প্রদেশের আম্বেদকর নগর জেলার পোখার ভিট্টা গ্রাম থেকে সেনাবাহিনীতে যোগ দেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com