ব্রেকিং

x

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা, বন্যার আশঙ্কা

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | ৫:৪৩ অপরাহ্ণ |

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা, বন্যার আশঙ্কা
সংগৃহীত ছবি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিভি রিহ শহরে অন্যতম প্রধান একটি বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

হামলার কারণে বন্যার ঝুঁকি তৈরি হওয়ায় ওই শহরের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

ক্রিভি রিহ শহরের ২টি এলাকার ২২টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেছেন সেখানকার প্রধান ওলেকসান্দর ভিলকুল।

সরকারি কর্মকর্তারা বলছেন, প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে। ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে।

ইউক্রেন বলছে, তাদের হামলার শোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন।

এই ক্রিভি রিহ শহরেই জেলেনস্কির জন্ম। বুধবার মধ্যরাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘যারা যুদ্ধ করছে, তাদের তোমরা দুর্বল করছ। দুর্বৃত্তরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে দূর থেকে ক্ষতি করার চেষ্টা করছে।’

ক্রিভি রিহ শহরে ওই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখনো দেশটির এক-পঞ্চমাংশ রাশিয়ার সেনাদের দখলে রয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com