ব্রেকিং

x

বিনোদন ডেস্ক

সাবিনা-সানজিদাদের ফ্ল্যাট দিতে বললেন ওমর সানী

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | ৬:৪০ অপরাহ্ণ |

সাবিনা-সানজিদাদের ফ্ল্যাট দিতে বললেন ওমর সানী
সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। বুধবার দেশে ফিরে ছাদখোলা বাসে শিরোপা নিয়ে বিজয় মিছিল শুরু করেছেন।

নেপালের কাঠমান্ডুতে সোমবার ফাইনালে স্বাগতিক দলকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার জয় পাওয়া এই নারী ফুটবলাররাদের শুভ কামনা জানিয়েছেন অনেকে। তাদের জন্য বড় অংকের অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাবিনা, সানজিদাদের এই জয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী বাঘিনীদের শুভেচ্ছা জানিয়ে তাদের জন্য সরকারের কাছে জমি কিংবা ফ্ল্যাট দেওয়ার আবেদনও জানান।

ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘অভিনন্দন দেবার আগে একটা কথা না বললেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমার এই পোস্টটা দেখবেন কিনা আমি ঠিক বলতে পারি না, আবেদন করতে পারি ফুটবলে জৌলসের সাক্ষী হচ্ছি আমি। আমাদের ফুটবলে কি শক্তি ছিল (ছেলেদের) এখন সেটা মৃতপ্রায়। সেই ক্ষেত্রে মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার জন্য এই মেয়েদের বেঁচে থাকার জন্য পরিবার নিয়ে এক খন্ড জমি কিংবা ফ্লাট দিলে খুব ভালো হয়। ‘

তিনি আরও লেখেন, ‘আগামী প্রজন্ম উৎসাহী হয়ে ফুটবলে এগিয়ে আসবে, সমাজে কত বাটপাররা চোখের সামনে অবৈধভাবে গাড়ি-বাড়ি পাহাড় সমান সম্পদ করেছেন, সেই জায়গায় এতোটুকু আবদার আপনি রাখতেই পারেন। মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ফুটবল ফেডারেশন এসি রুমের মাদবরি থেকে বেরিয়ে আসবেন এবং দেশকে ভালোবাসবো আমরা, ধন্যবাদ অভিনন্দন নারী ফুটবল টিমকে। ফুটবলের আরো কথা বলব আরেকদিন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com