ব্রেকিং

x

ঢাকা রিজেন্সি ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ |

ঢাকা রিজেন্সি ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ট্রাস্ট ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার বছরব্যাপী বুফে ডিনারে “বাই ওয়ান গেট থ্রি” ফ্রি অফার দেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এ আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা রিজেন্সির ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) মিজানুর রহমান সিদ্দিকী এবং ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোস্তফা মোশাররফ, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, প্রযোজ্য শর্ত ও নিয়ম সাপেক্ষে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে বুফে ডিনারে বিশেষ “বাই ওয়ান গেট থ্রি” সুবিধা উপভোগ করতে পারবেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের জন্য উন্নত সেবা, বিশেষ সুবিধা এবং স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করে আরও এক ধাপ এগিয়ে যাবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com