ব্রেকিং

x

২৪ ঘণ্টার মধ্যে মারধরের বিচার না হলে আত্মহত্যার হুমকি জান্নাতুল ফেরদৌসীর

রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৬:২৬ অপরাহ্ণ |

২৪ ঘণ্টার মধ্যে মারধরের বিচার না হলে আত্মহত্যার হুমকি জান্নাতুল ফেরদৌসীর
সংগৃহীত ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিচার করা না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন নির্যাতনের শিকার ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী।

রোববার দুপুরে কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন তিনি।

তিনি বলেন, ‘আমাকে খুব খারাপভাবে মারধর করা হয়েছে রিভা-রাজিয়ার কথায়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিভা-রাজিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে আমি আত্মহত্যা করবো।’

এই ঘটনায় তিনি লালবাগ থানায় মামলা করতে গেলে তার মামলা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com