ব্রেকিং

x

হেফাজতের আমির মুহিবুল্লাহ হাসপাতালে

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৬:৩৮ অপরাহ্ণ |

হেফাজতের আমির মুহিবুল্লাহ হাসপাতালে
সংগৃহীত ছবি

বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। পেটব্যথা বাড়ার কারণে এবার তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ৯০ বছর বয়সী এই নেতাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘বার্ধক্যজনিত নানা সমস্যা থাকলেও মোটামুটি সুস্থ ছিলেন আমাদের হেফাজতের আমির। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হুজুরের চিকিৎসা চলছে। বিভিন্ন ধরনের পরীক্ষাও করা হয়েছে। হুজুরের পিত্তথলিতে পাথর হয়ে থাকতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com