ব্রেকিং

x

হিন্দুদের ওপর হামলা করে আ’লীগকে দোষী বানাতে চায় একটি চক্র: কাদের

রবিবার, ০২ অক্টোবর ২০২২ | ৪:৫৭ অপরাহ্ণ |

হিন্দুদের ওপর হামলা করে আ’লীগকে দোষী বানাতে চায় একটি চক্র: কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হিন্দুদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এমন বার্তা দিতে চায় অশুভ একটি চক্র। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা হামলা চালায় তারা কোনো দলের নয়। তাদের পরিচয় দুর্বৃত্ত। এদের রুখতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সক্রিয় অবস্থানে রয়েছে।’

বিরোধী দলকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ভোট এলে হিন্দুদের দুয়ারে ভোট চাইতে গেলেও তাদের বিপদে কেন পাশে থাকে না? এসময় সনাতন ধর্মাবলম্বীদের ভয় না পাওয়ার কথাও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com