ব্রেকিং

x

বিনোদন ডেস্ক

ছবির নাম ‘জয় বাংলা ধ্বনি’, নিরবের নায়িকা সুনেরাহ

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | ৫:৫৮ অপরাহ্ণ |

ছবির নাম ‘জয় বাংলা ধ্বনি’, নিরবের নায়িকা সুনেরাহ
সংগৃহীত ছবি

’ন’ডরাই’ ছবির তে শরিফুল রাজের বিপরীতে আয়েশা চরিত্রে অভিনয় করেছিলেন সুনেরাহ বিনতে কামাল। ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়।

২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পেয়েছিলো ছবিটি। এরপর ওয়েব সিরিজ,শর্টফিল্ম ও মডেলিংয়ে দেখা গেলেও নতুন কোনো ছবিতে আর দেখা যায়নি তাকে।

এবার সেই সুনেরাহ জুটি বাঁধলেন চিত্রনায়ক নিরবের সঙ্গে। ‘জয় বাংলা ধ্বনি’ নামের একটি ছবিতে গত ৯ অক্টেবার চুক্তিদ্ধ হয়েছেন সুনেরাহ। আর নিরব চুক্তিবদ্ধ হয়েছেন ১৬ সেপ্টেম্বর।

মুক্তিযুদ্ধের গল্পের প্রেক্ষাপটে নির্মিত হবে ছবিটি। পরিচালনা করবেন খ ম খুরশীদ। ২০২১-২২ সালে সরকারি অনুদান পাওয়া ছবি এটি।

ছবিটি নিয়ে নিরব বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্পের ছবিগুলো একটু ভিন্ন রকম হয়। আমাদের আবেগ, ত্যাগ ও অনুপ্রেরণা জড়িয়ে থাকে। এই ছবির গল্প জানার পর কোনো কথা না বলেই চুক্তিবদ্ধ হয়ে যাই। আমাদের গর্বিত ইতিহাসের এমন গল্পের ছবিতে নিজেকে যুক্ত করতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করেছে।’

সুনেরাহ বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। গল্পটি সুন্দর। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। এ ধরনের গল্প আমাকে খুবই টানে। আশা করি দর্শকদের কাছে চরিত্রটি ভালো লাগবে।’

জানা গেছে আগামী নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com