আগামী ২০ অক্টোবর মা হচ্ছেন আলিয়া। তার সন্তান জন্মের সম্ভাব্য এই তালিখই জানানো হয়েছে হাসপতাল থেকে। সম্প্রতি আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ একজন ইন্ডিয়া টুডেকে বলেছেন এই তথ্য।
গণমাধ্যমটিতে তিনি বলেন—‘মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হবে আলিয়া ভাটকে। আশা করা হচ্ছে, আাগামী ২০ নভেম্বর সেখানে প্রথম সন্তানের জন্ম দেবেন আলিয়া।’
গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি তার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
আলিয়া ভাট ও রণবীর কাপুর ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান । এ গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
Development by: webnewsdesign.com