ব্রেকিং

x

বিনোদন ডেস্ক

সিসিইউ-কার্ডিওলজির ডাক্তার হলেন ঐশী

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | ১১:০২ অপরাহ্ণ |

সিসিইউ-কার্ডিওলজির ডাক্তার হলেন ঐশী
সংগৃহীত ছবি

তরুণ সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। সিঙ্গেল গান, প্লেব্যাক আর স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন সারা বছর। পাশাপাশি একজন চিকিৎসকও তিনি। তাই গান গাওয়ার পাশাপাশি ঐশী এখন থেকে হৃদরোগীদের সেবায় কাজ করবেন।

মঙ্গলবার থেকে তিনি বেসরকারি একটি হাসপাতালে মেডিক্যাল অফিসার হিসেবে যুক্ত হয়েছেন। তিনি সিসিইউ বিভাগে দায়িত্ব পালন করবেন।

এম এইচ শমরিতা মেডিকেল কলেজ থেকে ঐশী ২০২১ সালে এমবিবিএস পাস করেন। মাঝে এক বছরের প্র্যাকটিস সেশন শেষ করে আজ (১ নভেম্বর) যোগ দিলেন সেখানে।

বিষয়টি নিয়ে ঐশী বলেন, ‘পড়াশোনার সময় থেকে ইন্টার্নশিপ পর্যন্ত আমার খুব ভালো লাগে কার্ডিওলজি বিভাগের সিসিইউ ডিউটি। যদিও ওভারঅল আমার মেডিসিন বিভাগ পছন্দ। বাট মেডিসিনের মধ্যে কার্ডিওলজিটা আমাকে বরাবরই টানে। জীবনের প্রথম চাকরিটাই সিসিইউ-কার্ডিওলজি দিয়ে শুরু হলো- এটাই বড় আনন্দ। চিকিৎসক হিসেবে নিজেকে দিন দিন আরও যোগ্য করে তুলতে চাই। মানুষের সেবা করতে চাই।’

ঐশীর বাবা আবদুল মান্নান চলতি বছরের ২০ মার্চ হার্ট অ্যাটাকে অকালে মারা যান। বাবার কথা ভেবেই হয়তো কার্ডিওলজি বিভাগে দায়িত্ব পালন করতে চান তিনি।

চলতি বছরই ঐশী পরপর দুটি হিট গান উপহার দেন। এর একটি ‘দুষ্টু পোলাপাইন’ অন্যটি ‘গাড়ির ম্যাকানিক’। গান দুটিতে যথাক্রমে মডেল হন বলিউডের দুই নায়িকা সানি লিওনি ও ওয়ারিনা হুসাইন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com