ব্রেকিং

x

জনগণ ঘুরে দাঁড়াতে শুরু করেছেন: মির্জা ফখরুল

সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | ৭:০৫ অপরাহ্ণ |

জনগণ ঘুরে দাঁড়াতে শুরু করেছেন: মির্জা ফখরুল
সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। তাঁরা ঘুরে দাঁড়াতে শুরু করেছেন, ঘুরে দাঁড়াচ্ছেন। জনগণ পরিবর্তনের জন্য এগিয়ে আসছেন। এজন্য সব বাধা-বিপত্তি উপেক্ষা করে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহের সমাবেশে মানুষ চলে আসেন। বরিশালের সমাবেশের আগে সব কিছু বন্ধ করে দেওয়া হয়। মানুষ নদী সাঁতরে পার হয়েছেন, পরপর দুই রাত খোলা আকাশের নিচে তাঁরা শুয়ে থেকেছেন। তিনি বলেন, এটা দেখে এই বিভাগীয় সমাবেশগুলোতে বেশি অনুপ্রাণিত হয়েছি। আমাদের মধ্যে বিশ্বাস জন্মে উঠেছে- মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে পরিবর্তনের, তাঁরা পরিবর্তন চান।

রোববার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের ‘যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, এত মামলা-মোকদ্দমা করে বিএনপিকে একেবারে দমাতে পারেননি, স্তিমিত করে দিতে পারেননি। কত কথা বলেছেন, হাঁটুভাঙা, মাঝাভাঙা; অনেক কিছু বলেছেন। তাই যদি হয় তাহলে কেন এত ঘাবড়ে গেছেন, এত আশঙ্কা কেন? আর বলছেন, ‘পালাব না, জেলে যাব’। তাহলে জেলে যাওয়ার কথা চিন্তা করতে শুরু করেছেন। এটাই তো বোঝা উচিত ছিল। এখনও সময় আছে- আবদ্ধ ঘর থেকে বের হয়ে আসেন।

যুগপৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎভাবে আন্দোলন করতে চাই। এটা আমাদের স্থির সিদ্ধান্ত।

সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিভিন্ন সমাবেশ থেকে বোঝা যায়, দেশে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। গোটা পরিস্থিতি এখন বদলে গেছে। এখন আর কোনো ভয়ের চাদর নেই।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com