ব্রেকিং

x

এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ |

এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন
সংগৃহীত ছবি

গত কয়েক প্রান্তিক লাভজনক না হওয়ায় ১০ হাজার কর্মী ছাঁটাই ও খরচ কমানোর পরিকল্পনা করেছে অ্যামাজন। চলতি সপ্তাহ থেকেই ছাঁটাই শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক সময়ে বড় প্রতিষ্ঠানগুলো নতুন নিয়োগ বন্ধ রেখেছে। পাশাপাশি বড় ধরনের ছাঁটাইয়ের পথে হাঁটছে। এ তালিকায় সর্বশেষ বড় নাম অ্যামাজন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, এটি হতে যাচ্ছে অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই। যা মোট কর্মী সংখ্যার এক শতাংশ। বর্তমানে সারাবিশ্বে তাদের ১৬ লাখ কর্মী রয়েছে।

নিউইয়র্ক টাইমসকে সংশ্লিষ্ট সূত্র বলছে, অ্যামাজনে ছাঁটাইয়ের শিকার হতে পারে খুচরা বিক্রয় বিভাগ ও মানবসম্পদসহ আলেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ডিভাইস নির্ভর বিভাগগুলো।

তবে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বিক্রি বৃদ্ধির ধীরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com