ব্রেকিং

x

ক্ষতিকর গ্যাস নির্গমন কমাতে রাজনৈতিক ঐকমত্যের তাগিদ

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | ৯:৩২ অপরাহ্ণ |

ক্ষতিকর গ্যাস নির্গমন কমাতে রাজনৈতিক ঐকমত্যের তাগিদ
সংগৃহীত ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালের জলবায়ু সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে কূটনীতিকদের আলোচনায় দিকনির্দেশনা দিতে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছে এবারের কপ সম্মেলনের আয়োজক দেশ মিসর। মিসরের পর্যটন নগরী শার্ম আল-শেখে কপ২৭ সম্মেলনে প্রথম সপ্তাহের সূচনার মতো করে দ্বিতীয় সপ্তাহের শুরুতে গতকাল মঙ্গলবার রাষ্ট্র ও সরকারপ্রধানদের উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আজও তাঁরা আলোচনা করবেন।

প্রথম সপ্তাহের উচ্চ পর্যায়ের আলোচনায় অধিক মাত্রায় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী ক্ষমতাধর দেশগুলোর অংশগ্রহণ ছিল খুবই কম। দ্বিতীয় সপ্তাহের আলোচনায় উল্লেখযোগ্য নির্গমনকারী দেশের মধ্যে ভারত, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা যোগ দিচ্ছে। এতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেবেন।

গত সোমবার মন্ত্রীদের সম্মেলনে ইউএনএফসিসিসির নির্বাহী সচিব সাইমন স্টিল আবারও নির্গমন হ্রাস কর্মসূচির পরিমার্জনার ওপর জোর দিয়েছেন। এই অনুষ্ঠানে ইউএনএফসিসিসি সচিবালয়ের ব্র্যান্ড হ্যাকম্যান নির্গমন হ্রাসে জাতীয়ভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রার (এনডিসি) ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, প্যারিস চুক্তির অধীনে প্রথম দফার ও পরের পরিমার্জিত করে দাখিল করা লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে নির্গমন আরও ১০ দশমিক ৬ শতাংশ বাড়বে। মন্ত্রীদের সম্মেলনে অনেকেই নির্গমন লক্ষ্যমাত্রা বাড়ানোর ওপর জোর দেন। উন্নয়নশীল দেশের কোনো কোনো মন্ত্রী তাঁদের নির্গমন কমাতে উন্নত দেশের সহায়তা প্রদানের ওপর জোর দেন।

গতকাল দিনটিকে কপ এইস অ্যান্ড সিভিল সোসাইটি ডে হিসেবে ঘোষণা করা হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ক সক্রিয়তার ও নাগরিক সমাজের বহুমাত্রিক ভূমিকার ওপর দিনব্যাপী বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com