ব্রেকিং

x

হৃদরোগে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ | ৭:১০ অপরাহ্ণ |

হৃদরোগে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালক দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা (৬৯) মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বহরমপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুব্রত সাহা। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক থাকার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি ছিলেন সুব্রত সাহা। রাজ্যের মন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল তাঁর সঙ্গে, রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল।

জাতীয় কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবনে হাতেখড়ি তার। পরবর্তীকালে কংগ্রেস ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০১১ সালে সাগরদিঘি থেকে মুর্শিদাবাদ জেলার একমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। ২০২১ বিধানসভায় জিতে টানা তৃতীয়বার বিধায়ক হয়েছিলেন তিনি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com