ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। ১০ দফা আদায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।’
তিনি বলেন, সরকারের অত্যাচার যত বাড়ছে, বিএনপির আন্দোলনে মানুষের অংশগ্রহণ ততই বাড়ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আমানুল্লাহ আমান প্রমুখ।
Development by: webnewsdesign.com