ব্রেকিং

x

সংক্ষেপ হলো বিএনপির মিছিলের রুট

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | ৫:১১ অপরাহ্ণ |

সংক্ষেপ হলো বিএনপির মিছিলের রুট
সংগৃহীত ছবি

যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। এই সমাবেশ শেষে মিছিল করবে বিএনপি। তবে জনভোগান্তি বিবেচনায় রুট সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়েছে দলটি।

রাজধানীর ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দুই পাশের সড়কেই এই মিছিল হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক।

বেলা দুইটার দিকে অস্থায়ী মঞ্চ থেকে আমিনুল হক ঘোষণা দেন, মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে তারা মিছিলের রুট সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে দলের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

সমাবেশ শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে নয়াপল্টনের সামনের সড়কে অবস্থান নেন।

এদিকে বেলা ২টা থেকে ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দুই পাশের সড়ক হয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ের দিকে সাঁজোয়া যান রাখা হয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com