ভারতের জনপ্রিয় বীজ কোম্পানি ভিএনআর সিড প্রাইভেট লিমিটেডের সবজি বীজ বাজারজাত করবে ইস্ট বেঙ্গল সিড কোম্পানি। রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
ভিএনআরের পক্ষে ভিএনআর সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিমল চাওড়া ও ইস্ট বেঙ্গল সিড কোম্পানির চেয়ারম্যান কৃষিবিদ নজরুল ইসলাম চুক্তিতে সই করেন।
এ সময় ভিএনআর সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের বিজনেস অপারেশন হেড কৃষিবিদ মামুন-উর-রশীদ, ভারতের ভিএনআর সিড প্রাইভেট লিমিটেডের বিজনেস হেড অতুল শাহ্সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভিএনআর সবজি বীজর ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের বীজ বিজ্ঞানী, গবেষক, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্ট বেঙ্গল সিড কোম্পানির পরিবেশকরা অংশ নেন।
Development by: webnewsdesign.com