ব্রেকিং

x

ভারতকে বন্ধুত্বের বার্তা দিলেন মুইজ্জু

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | ১২:৫৬ অপরাহ্ণ |

ভারতকে বন্ধুত্বের বার্তা দিলেন মুইজ্জু
সংগৃহীত ছবি

ভারতকে মালদ্বীপের বন্ধু বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। বন্ধুত্ব ও সুসম্পর্কের বার্তা দিয়ে বলেছেন, মালদ্বীপ সরকার ভারতের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হতে দেবে না।

চারদিনের সফরে রোববার ভারতে যান মহম্মদ মুইজ্জু। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই তার ভারতে প্রথম সফর। রোববারই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। সোমবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজঘাটেও যান গান্ধীজির সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, মালদ্বীপ এমন কিছু কখনও করবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়। মালদ্বীপ-ভারতের সম্পর্ক পারস্পরিক সম্মান ও আগ্রহের ভিত্তিতে গড়ে উঠেছে। মালদ্বীপের বাণিজ্য ও উন্নয়নের অন্যতম অংশীদার ভারত। প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, প্রতিবেশী ও বন্ধুদের প্রতি সম্মান জানানো আমাদের ডিএনএতে মিশে আছে। ভারতীয়রা আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখে। ভারতীয় পর্যটকদের আমাদের দেশে স্বাগত জানাচ্ছি।

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের সময় মুইজ্জু নিজেকে ভোটারদের কাছে কট্টর ভারতবিরোধী হিসেবে উপস্থাপন করেছিলেন। নির্বাচনী প্রচারেরর সময় তিনি ‘ইন্ডিয়া আউট’ প্রচার চালিয়েছিলেন এবং ভোটে জিতেছিলেন। প্রেসিডেন্ট পদে বসেই তিনি ভারতের উপরে চাপ সৃষ্টি করেন মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য। প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়েও তীব্র কটাক্ষ করেছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com