ব্রেকিং

x

প্রাইম ইসলামী লাইফের ব্যবসা বর্ষ উদ্বোধন

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | ৬:৫৩ অপরাহ্ণ |

প্রাইম ইসলামী লাইফের ব্যবসা বর্ষ উদ্বোধন

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা বর্ষ ২০২৬ উদ্বোধন করেছে। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পবিত্র কুরআন তিলাওয়াত ও কেক কেটে ব্যবসা বর্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মো. আকতার।

অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পরিষদের সদস্যবর্গ, উর্ধ্বতন উন্নয়ন ও দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশ থেকে কোম্পানির সকল জোন, করপোরেট জোন ও অফিস ইনচার্জগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

কোম্পানির চেয়ারম্যান মহোদয় ২০২৫ সালে ভালো ব্যবসা অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সেই সঙ্গে ২০২৬ সালে আরও ভালো ব্যবসা করার অনুপ্রেরণা সহ সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com