নিপ্পন পেইন্ট বাংলাদেশকে উন্নত ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নিপ্পন পেইন্টের ডিলার ও ডিস্ট্রিবিউটর কালেকশন ব্যবস্থায় রিসিভেবল ম্যানেজমেন্ট শক্তিশালী করা এবং ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।
এই চুক্তির আওতায়, নিপ্পন পেইন্ট (এপিআই) ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর সাথে যুক্ত হবে। এই সিস্টেম ইন্টিগ্রেশনের ফলে নিপ্পন পেইন্টের প্রায় ২০০ জন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সংগৃহীত অর্থের তথ্য তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমে আপডেট হবে।
এই সহযোগিতার ফলে নিপ্পন পেইন্টের নগদ প্রবাহের দৃশ্যমানতা বাড়বে, রিকনসিলিয়েশন প্রক্রিয়া সহজ হবে এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আর্থিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।
গত ১৪ জানুয়ারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল (সিএফএ), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ. কে. এম. ফয়সাল হালিম এবং এরিয়া হেড অব রিলেশনশিপ ইউনিট এস এম মুসা।
নিপ্পন পেইন্ট বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রাজেশ সিরকার, সিনিয়র ম্যানেজার সালাহ উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগটি প্রযুক্তিনির্ভর ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ক্ষমতায়ন করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। ব্র্যাক ব্যাংক তার গ্রাহকদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে একটি বিশ্বস্ত আর্থিক অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Development by: webnewsdesign.com