ব্রেকিং

x

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ |

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান।

শুক্র ও শনিবার (২৩-২৪ জানুয়ারি) গাজীপুরের সারাহ রিসোর্টে সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, একেএম দেলওয়ার হুসেন এফসিএমএ এবং মেজর জেনারেল (অব.) শাহেদুল হক।

এছাড়াও স্বতন্ত্র পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ। বিজনেস সেশন পরিচালনা করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া। সম্মেলনে ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ অংশগ্রহণ করেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com