ব্রেকিং

x

জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

শনিবার, ০৬ জুন ২০২৬ | ৬:৫৬ অপরাহ্ণ |

জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এক বীমা গ্রাহকের মৃত্যুদাবির অর্থ পরিশোধ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) নাটোরের লালপুরে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম বীমা গ্রাহক সাজদার আলীর নমিনি ও স্ত্রী বুলবুলি বেগমের হাতে মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। তিনি বুলবুলি বেগমের হাতে চেক তুলে দেন। এছাড়া তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান মো. সাইফুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম, মিলকিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, ৩ নম্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী এবং ব্যবসায়ী মো. সোহেল রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এতে কোম্পানির প্রায় শতাধিক নির্বাচিত উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

 

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com