ব্রেকিং

x

আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ |

আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৪৩ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৫ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে ৪৯ পয়সা লোকসান হয়েছিল

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com