ব্রেকিং

x

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানাল প্রিমিয়ার লিজিং

রবিবার, ০২ আগস্ট ২০২৬ | ১২:০৪ অপরাহ্ণ |

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানাল প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ টাকা ৯৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২৭ টাকা ৫০ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৯৬ টাকা ৩৮ পয়সা।

আগামী ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ আগস্ট।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com