ব্রেকিং

x

২৫ বছরের পথচলায় ব্র্যাক ব্যাংকের সুরের শ্রদ্ধাঞ্জলি

শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ণ |

২৫ বছরের পথচলায় ব্র্যাক ব্যাংকের সুরের শ্রদ্ধাঞ্জলি

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকটির অফিশিয়াল থিম সংগীত নতুনভাবে উপস্থাপন করেছে কর্তৃপক্ষ। গানটিকে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে ব্যাংকটির ২৫ বছরের পথচলা, অর্জন এবং সেই মূল্যবোধ, যা প্রতিষ্ঠানটিকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এটি শুধু একটি বর্ষপূর্তির আয়োজন নয়; বরং গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংকের পাশে থাকা গ্রাহক, উদ্যোক্তা, পরিবার, সহকর্মী ও স্টেকহোল্ডারদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

মিউজিক ভিডিওটিতে প্রতীকী গল্প ও আবেগঘন দৃশ্যের মাধ্যমে উদ্যোক্তাদের সংগ্রাম, পরিবারের স্বপ্ন এবং মানুষের এগিয়ে যাওয়ার প্রত্যয় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ফুটে উঠেছে আস্থা, সম্পর্ক ও যৌথ পথচলার গল্প, যা ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সাফল্যের ভিত্তি।

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশের পর ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের পাঁচ দিনের মধ্যে ব্র্যাক ব্যাংকের ফেসবুক পেজে এটি ৬১ লাখের বেশি ভিউ এবং ৭ হাজার ২৫০টি এনগেজমেন্ট পেয়েছে। একই সময়ে ইউটিউবে ভিডিওটি দেখেছেন সাড়ে ৪৭ লাখের বেশি মানুষ।

ব্যাংকটির মতে, এই সাড়া প্রমাণ করে যে মানুষের বাস্তব গল্প ও আবেগ যখন সংগীতের মাধ্যমে তুলে ধরা হয়, তখন তা প্রচলিত মার্কেটিংয়ের গণ্ডি পেরিয়ে মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদি ও অর্থবহ সংযোগ তৈরি করতে সক্ষম হয়।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গত ২৫ বছর ধরে ব্র্যাক ব্যাংকের সাফল্যের গল্পটি লেখা হয়েছে বাংলাদেশের লাখো মানুষের আস্থা ও স্বপ্নের হাত ধরে। আমাদের থিম সংগীতটি সবসময়ই সেই মূল্যবোধগুলোকে ধারণ করেছে, যা আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। এই মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা সেই মূল্যবোধগুলোকে জীবন্ত করে তুলতে চেয়েছি এবং এর পেছনের মানুষদের সম্মানিত করেছি। আমাদের এই পথচলার সঙ্গী প্রতিটি গ্রাহক, উদ্যোক্তা, সহকর্মী এবং স্টেকহোল্ডারদের প্রতি এটি আমাদের শ্রদ্ধাঞ্জলি।”

তিনি আরও বলেন, “সবার আস্থা ও বিশ্বাসের জন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও একই নিষ্ঠা ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থেকে নতুন সম্ভাবনা তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com