জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহ জাহান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। একই দিন চলে ভোটগ্রহণ। বিভিন্ন তফসিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার এতে অংশ নেন।
সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পেয়েছেন ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে শাহ জাহান পেয়েছেন ২২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী একেএম মাকসুদুর রহমান চৌধুরী পেয়েছেন ৫২ ভোট।
নির্বাচনকে ঘিরে ব্যাংকারদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬ ফলাফল ঘোষণা করে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যাংকারদের পেশাগত মর্যাদা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি ব্যাংকারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার কথা জানান তারা।
কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল জেবিএবি। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে ব্যাংকারদের স্বার্থে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে
Development by: webnewsdesign.com