ব্রেকিং

x

৬ মাসে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | ৫:০৬ অপরাহ্ণ |

৬ মাসে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফায় বড় উল্লম্ফণ দেখা গেছে। আগের বছরের একই সময়ের তুলনায় বিমা কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে প্রায় প্রায় সাড়ে ৫ গুণ বা ৪৪৪ শতাংশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৪০ পয়সা বা ৪৪৪ শতাংশ (৫.৪৪ গুণ)।

এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকের ইপিএস বেড়েছে ৩১ পয়সা বা ৭৭৫ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা।

এর আগে ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ওই বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৬ পয়সা। আর ৩১ ডিসেম্বর শেষে এনএভিপিএস ছিল ১১ টাকা ৩৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৯ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে ৭ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com