সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির ইউনিটদর ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর ৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। দিনভর ইউনিটটির সর্বোচ্চ দর ছিল ৭ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন ৭ টাকা ৪০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ইউনিটটির দর ৯ দশমিক ২০ শতাংশ বেড়ে ১৬ টাকা ৩০ পয়সা থেকে ১৭ টাকা ৮০ পয়সায় উঠেছে।
তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। ইউনিটটির দর ৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ
এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে রয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড।
Development by: webnewsdesign.com