‘যুবতী রাধে’ গানটির মাধ্যমে এ প্রজন্মের সাড়া জাগানো কন্ঠশিল্পী সুমি মির্জা মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করছেন। অনেক তর্ক-বিতর্কের পরে শ্রোতারাই গানটিকে সুমি মির্জার করে দেন। গানটির কথা ও সুর সংগৃহীত। সঙ্গীত আয়োজনে ছিলেন মাহমুদ সানী এবং ভিডিওটিও নির্মাণ করেন তিনি। সুমি মির্জার গায়কীভাবটা একটু অন্যরকম যা শ্রোতাদের হৃদয়কে অনেক গভীর থেকে নাড়া দেয়। গানটিতে নিজের ভঙ্গিমায় গেয়েছেন এবং ভিডিওটিতে নিজে অভিনয় করে গানটি আরো ফুটিয়ে তুলেছেন।
সুমি মির্জা সব ধরনের গান করে থাকেন। এই ধাঁচের গান তিনি প্রথম করলেন। গানটি ‘গান মেলা’র ব্যানারে প্রকাশ করা হয়েছে।
‘যুবতী রাধে’ গানটি বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়তা পায় এবং প্রতিনিয়ত সেখান থেকে সুমি মির্জাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তাছাড়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শ্রোতা ও দর্শকরা এই গানটি তাদের ফেইসবুক টাইমলাইন ও পেইজে শেয়ার করছেন।
‘যুবতী রাধে’ বলতে একনামেই সুমি মির্জাকেই চিনে সবাই।
Development by: webnewsdesign.com