ব্রেকিং

x

ওপেন আই ডট কম এর প্রধান উপদেষ্ঠা শেখ সমছু তালুকদার এর সাথে মতবিনিময়

রবিবার, ১৬ জুন ২০১৯ | ৪:৪৮ অপরাহ্ণ |

ওপেন আই ডট কম এর প্রধান উপদেষ্ঠা শেখ সমছু তালুকদার এর সাথে মতবিনিময়

বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল ওপেন আই ডট কম এর প্রধান উপদেষ্ঠা যুক্তরাষ্ট্র প্রবাসী জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার এর সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা শেখ সমছু তালুকদার এর সাথে ওপেন আই ডট কম সম্পাদনা পরিষদের এক মতবিনিময় সভা ও প্রধান উপদেষ্ঠা হওয়ায় সম্মাননা স্মারক প্রধান করা হয়। গত ১৫ জুন (শনিবার) সন্ধ্যা ৮ ঘটিকায় শহরের এক অভিজাত রেষ্টুরেন্ট এ ওপেন আই ডট কম সম্পাদক বেলাল তালুকদার এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক শাহ্ নেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সামসু তালুকদার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি জনাব খালেদ চৌধুরী, বুরহান উদ্দিন (র:) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব, স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মুজাহিদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর পরিবেশ সম্পাদক তাজুল চৌধুরী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বিকাশ চক্রবর্তী।

এছাড়াও বক্তব্য রাখেন ওপেন আই ডট কম এর প্রতিনিধি মুস্তাকিম আহমেদ টিটু, স্পন্দন মৌলভীবাজার এর সহ সভাপতি ওয়াসিম আহমদ নিশান, সরকারি কলেজের সভাপতি এস এম বশির আহমদ, সদর উপজেলার সভাপতি কাওছার আহমদ মহসীন, প্রচার সম্পাদক মুজাক্কির তালুকদার শিমুল, রাফি আহমদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ওপেন আই ডট কম পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্ঠা হিসেবে যুক্ত হওয়ায় শেখ সমছু তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com