ব্রেকিং

x

চীন থেকে আসছে কাল কিট-পিপিই

বুধবার, ২৫ মার্চ ২০২০ | ১০:০৪ পূর্বাহ্ণ |

চীন থেকে আসছে কাল কিট-পিপিই
ছবি- অনলাইন

করোনাভাইরাস প্রতিরোধে চীনের কুনমিং থেকে দশ হাজার টেস্টিং কিট, দশ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ মেডিকেল সরঞ্জামের দ্বিতীয় চালানটি আগামীকাল বৃহস্পতিবার দেশে আসবে

ঢাকাস্থ চীনা দূতাবাসের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবি জানায়, চীন সরকারের একটি বিশেষ বিমানে করে কোভিড-১৯ মোকাবিলার জন্য চিকিৎসা সরঞ্জামগুলো বাংলাদেশে আনা হবে।

করোনাভাইরাস মোকাবিলার জন্য বাংলাদেশকে বিপুল সংখ্যক টেস্টিং কিটসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেয় চীন। অপরদিকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশকে সহায়তা করার ঘোষণা দিয়েছেন চীনের আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। শনিবার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।

মাস্ক, পরীক্ষার কিট, প্রতিরক্ষামূলক পোশাক, প্লাস ভেন্টিলেটর এবং থার্মোমিটারসহ জরুরি বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বাংলাদেশ ছাড়াও এ সাহায্য পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
ইতোমধ্যে, স্থানীয় কোম্পানিগুলো পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং মাস্ক উৎপাদন শুরু করেছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com