বরিশালে করোনা সন্দেহে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি বরিশাল কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী। মৃত্যুর পরপরই স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন বলে জানা গেছে।
চিকিৎসক জানান, গত রাতে শের-ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটে নেয়ার সাথে সাথে ওই রোগীর মৃত্যু হয়। এর আগে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। পরে আবার গলাব্যাথা ও শ্বাসকষ্ট হলে তাকে মেডিকেলে নিয়ে আসেন স্বজনরা।
তার স্বজনরা জানান, তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিলো। এছাড়া তার কোন স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি বলে স্বজনদের উদ্বৃতি দিয়ে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।
Development by: webnewsdesign.com