দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন ঢাকাই সিনেমার এক সময়ের নায়ক শাহীন আলম। সাড়ে তিন বছর ধরে ডায়ালাইসিস করে চলছেন। প্রতি সপ্তাহে তিনদিন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডায়ালাইসিসের জন্য যেতে হচ্ছে তাকে। বর্তমানে বেশ অর্থ সংকটে পড়েছেন তিনি। তাই নিজের চিকিৎসার অর্থের জন্য ভক্তদের কাছে সাহায্য চেয়েছেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর কাছে অনুদান চেয়ে আবেদন করবেন বলে জানান এই অভিনেতা।মেয়ের আত্মহত্যার কারণে সিনেমা থেকে সরে দাঁড়িয়ে পুরোদস্তর ব্যবসায়ী হয়ে উঠেন নায়ক শাহিন আলম। তবে নিয়মিত চিকিৎসা করাতে গিয়ে প্রায় অনেক টাকায় ব্যয় করেন। অবশেষে আর কুলাতে পারছেন না তিনি।
গণমাধ্যমকে শাহিন আলম বলেন, ‘দীর্ঘদিন থেকে আমার কিডনির সমস্যা। অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। শুধুমাত্র আমার ব্যবসার অর্থ দিয়ে চিকিৎসার ব্যয় মেটাতে পারছি না। তাই সরকারের কাছে আকুল আবেদন করব যেন আমার এই দুঃসময়ে পাশে দাঁড়ান। এছাড়াও আমার ভক্তদের বলব তারাও যেন আমার এই দুঃসময়ে সময়ের কথা চিন্তা করে সহযোগিতা করেন।’তিনি আরও বলেন, শিল্পী সমিতি থেকে খোঁজ রাখে। মিশা আমাকে ফোন দেয়।
এছাড়াও অমিত হাসান নিয়মিতও খোঁজ রাখে। তাদের আমার এই দুরবস্থার কথা বলেনি। কারণ আমার চেয়ে আরও অনেক শিল্পী আছে যারা অর্থের অভাবে খেতে পারে না। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে মিশার সাথে আমার কথা হলে ও একটা শিল্পী সমিতির মাধ্যমে সরকারের কাছে আবেদন করার কথা বলেন। সে অনুযায়ী আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন করছি।১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহিন আলম।
এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সঙ্গেও কাজ করেছেন এই চিত্রনায়ক। শাহিন আলম ‘ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা, বাঘের বাচ্চা, বিদ্রোহী সালাউদ্দিন উল্লেখযোগ্য।
Development by: webnewsdesign.com