ব্রেকিং

x

রাশিয়ার তাড়া খেয়ে পালাল যুক্তরাষ্ট্র-ফ্রান্সের যুদ্ধবিমান

মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ | ৩:২৯ অপরাহ্ণ |

রাশিয়ার তাড়া খেয়ে পালাল যুক্তরাষ্ট্র-ফ্রান্সের যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত

বাল্টিক সাগরের আকাশসীমায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একাধিক গোয়েন্দা বিমানকে হটিয়ে দিয়েছে রাশিয়ার একটি সুখোই এস-৩০ যুদ্ধবিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দু’টি যুদ্ধবিমান ও একটি মার্কিন জ্বালানী সরবরাহকারী বিমানকে শনাক্ত করে সেগুলোকে তাড়িয়ে দেয়া হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার বাল্টিক সাগরের আকাশে এমন কিছু লক্ষ্যবস্তু শনাক্ত করে যেগুলো রাশিয়ার আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছিল।

রাডার ব্যবস্থায় এসব চলমান লক্ষ্যবস্তু ধরা পড়ার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমান বহরের একটি সুখোই এস-৩০ যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করে এবং লক্ষ্যবস্তুগুলোর দিকে এগিয়ে যায়।

রুশ যুদ্ধবিমানটি আকাশে মার্কিন বিমান বাহিনীর আরসি-১৩৫ মডেলের একটি গোয়েন্দা বিমান, কেএস-১৩৫ মডেলের একটি জ্বালানী সরবরাহকারী বিমান এবং ফ্রান্সের সি-১৬০ মডেলের একটি গোয়েন্দা বিমানের সন্ধান পায়।

সে সময় সুখোই-৩০ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিমানগুলোকে তাড়া করে। ওই বিমানগুলোকে বাল্টিক সাগরের শেষ সীমায় পৌঁছে দিয়ে নিজ ঘাঁটিতে ফিরে আসে রাশিয়ার যুদ্ধবিমানটি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com