ব্রেকিং

x

শ্রীমঙ্গলে হাওর পাড়ের দরিদ্র পরিবারের শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ।

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৫:১৩ অপরাহ্ণ |

শ্রীমঙ্গলে হাওর পাড়ের দরিদ্র পরিবারের শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ।
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর পাড়ের দরিদ্র পরিবারের শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়াটার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সবুজবাগ আবাসিক এলাকার প্রয়াত রবীন্দ্র চক্রবর্তী স্মরণে সোয়াটার বিতরণ করা হয়।

সোয়াটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র চক্রবর্তীর বড় মেয়ে আরতি চক্রবর্তী, বড়লেখা বারইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বপ্না চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা রানী সরকার,শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, পাপ্পু চক্রবর্তী, সহকারী শিক্ষক মুজিবুল হক ও সুকান্ত চক্রবর্তী প্রমুখ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com