ব্রেকিং

x

সৌদিকে কথা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ | ৮:০১ অপরাহ্ণ |

সৌদিকে কথা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

ইরাক কখনো সৌদি আরবে হামলার ক্ষেত্র হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি। নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রিয়াদ সফর করেন ইরাকি প্রধানমন্ত্রী। সেই সফরে বুধবার এ মন্তব্য করেন তিনি।

গত জানুয়ারি মাসে বিস্ফোরকবোঝাই ড্রোন রিয়াদের রাজপ্রাসাদে আঘাত করে। তখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রতিবেশী ইরাক থেকে এই হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরব ওই হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হওয়া আল-ইয়ামামা কমপ্লেক্সটি সৌদি বাদশাহ সালমানের আনুষ্ঠানিক বাসভবন ও অফিস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এটি দেশটির রাজকীয় আদালতের প্রধান অফিস হিসেবেও পরিচিত। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু প্রকাশ না করলেও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com