করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৪ মে) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি। এর আগে ৩১ মার্চ একই জায়গায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ওবায়দুল কাদের।
গত ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে দেওয়ার মধ্য দিয়ে। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান।
Development by: webnewsdesign.com