ব্রেকিং

x

ডেঙ্গু: আরও ২৯৫ জন হাসপাতালে ভর্তি

বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ | ৮:২১ অপরাহ্ণ |

ডেঙ্গু: আরও ২৯৫ জন হাসপাতালে ভর্তি
ফাইল ছবি

আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় জাসপাতালে ভর্তি ২৯৫ জনের মধ্যে ৪৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাত হাজার ৬৯৮ জনের। এর আগে, গত জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৫৬ জন ও ঢাকার বাইরে ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com