ব্রেকিং

x

আজ আরও ১৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ | ৬:১১ অপরাহ্ণ |

আজ আরও ১৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯০ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকাতে ১৫৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি ৩৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৬১ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ২২ হাজার ৬৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৭৪০ জন রোগী। মৃত্যু হয়েছে ৮৭ জনের।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com