ব্রেকিং

x

দ্বৈত গান নিয়ে আসছেন শাওন ও সেলিম চৌধুরী

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ | ৩:৪৪ অপরাহ্ণ |

দ্বৈত গান নিয়ে আসছেন শাওন ও সেলিম চৌধুরী
সংগৃহীত ছবি

হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন সেলিম চৌধুরী ও মেহের আফরোজ শাওন। এবার নাটক বা চলচ্চিত্র নয়, নন্দিত এই দুই শিল্পী গাইলেন উর্বশী ফোরাম আয়োজিত সংগীতানুষ্ঠানে। তাদের গাওয়া দ্বৈত গানের শিরোনাম ‘ভালোবাসার সবুজ দ্বীপে’। এর কথা লিখেছেন ড. মো. হারুনুর রশীদ।

বুলবুল আনামের সুরে গানের সংগীতায়োজন করেছেন এএইচ তুর্য। কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর কথায় যেসব গান দীর্ঘ সময় ধরে শ্রোতার মনে অনুরণন তুলে যায়, ‘ভালোবাসার সবুজ দ্বীপে’ তেমনই একটি গান। কথা, সুর, সংগীত, গায়কী- সবকিছু মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে। তার এই কথার সঙ্গে শিল্পী মেহের আফরোজ শাওন একমত পোষণ করেছেন।

গানটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে উর্বশী ফোরামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে শিল্পীরা জানিয়েছেন। সম্প্রতি অনলাইনে উর্বশী ফোরামের আয়োজন শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। মিউজিক লাউঞ্জের আদলে এনটিভি স্টুডিওতে ধারণ করা হয় ফোরামের প্রথম সিজনের গানগুলো। একইভাবে দ্বিতীয় সিজনে সেলিম চৌধুরী ও শাওনের দ্বৈত ছাড়াও থাকছে জনপ্রিয় শিল্পীর আরও বেশ কিছু গান।

এ আয়োজন নিয়ে উর্বশী ফোরাম গানের সিঁড়ি প্রকল্পের প্রধান সমন্বয়ক ড. মো. হারুনুর রশীদ বলেন, ‘বাংলা গানের সম্ভাবনাকে জাগিয়ে তোলাই আমাদের উদ্দেশ্য। তাই নতুন প্রতিভা এবং প্রতিষ্ঠিত শিল্পীর সমন্বয় ঘটানোর পাশাপাশি শ্রোতার কাছে তুলে ধরছি মৌলিক ও মানসম্পন্ন গান। যার বেশ কিছু গান এরই মধ্যে শ্রোতার মনোযোগ কেড়েছে। যে জন্য এই আয়োজন ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com