ব্রেকিং

x

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি: মির্জা ফখরুল

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | ২:১৪ অপরাহ্ণ |

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। তাঁর রক্তক্ষরণ আপাতত বন্ধ থাকলেও সার্বিক শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

আজ বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ খবর জানান। এর আগে বিএনপি মহাসচিবের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানিয়ে তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) থেকে তাঁর (খালেদা জিয়া) শরীর আবারও খারাপ হচ্ছে। তাঁর রক্তের হিমোগ্লোবিন, প্লাটিলেট ও ডব্লিউবিসি কমের দিকে।’

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার থেমে থেমে রক্তক্ষরণ হচ্ছে। এরই মধ্যে তাঁর কয়েক দফায় রক্তক্ষরণ হয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com