ব্রেকিং

x

অরুণিতাকে বাদ দিয়ে চিত্রাকে সঙ্গী করলেন পবনদীপ!

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ | ৬:৫২ অপরাহ্ণ |

অরুণিতাকে বাদ দিয়ে চিত্রাকে সঙ্গী করলেন পবনদীপ!
সংগৃহীত ছবি

‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনের প্রতিযোগী পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল আরও একটি নতুন গান উপহার দিলেন। গানের শিরোনাম ‘ফুরসত’।

এর মিউজিক ভিডিও বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মুক্তি পেয়েছে।
যেখানে এর আগে ‘মনজুর দিল’ গানে পবনদীপ ও অরুণিতা জুটির অনস্ক্রিন রসায়ন দেখেছিল সেখানে এবারের চিত্র ভিন্ন। ‘ফুরসত’-এ অরুণিতা কাঞ্জিলালের জায়গায় পবনদীপ রাজনের পাশে দেখা গেল দক্ষিণী মুখ চিত্রা শুক্লাকে। নতুন জুটিকেও ভালোই মানিয়েছে বলেই মন্তব্য অনেকের।

‘ফুরসত’-এ ভিডিওতে না দেখা গেলেও এই গানে পবনদীপের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরুণিতা। তবে গানের ভিডিও থেকে বাদ পড়েননি অরুণিতা। তিনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন। কারণ হিসাবে জানিয়েছিলেন, তার পরিবারের আপত্তি।

জানা গেছে, অরুণিতার বাবা-মায়ের আপত্তি রয়েছে পবনদীপের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করায়। তারা চাইছেন না অরুণিতা অনস্ক্রিন পবনদীপের সঙ্গে কোনো রোমান্টিক সিন করুক। অকারণে মেয়ের সঙ্গে পবদীপের সম্পর্ক নিয়ে যে চর্চা শুরু হয়েছে সেটি আর দেখতে চান না তারা।

সম্প্রতি এই গানের প্রমোশনাল অনুষ্ঠানেও দেখা যায়নি অরুণিতাকে। যেখানে হাজির ছিলেন পবনদীপ ও চিত্রা। সূত্রের খবর, সাংবাদিকদের কাছ থেকে যাতে এই সংক্রান্ত কোনও প্রশ্নের মুখোমুখি তাকে না হতে হয় এ কারণেই অরুণিতাকে দেখা যায়নি।

এছাড়া পবনদীপের সঙ্গে চিত্রার রসায়ন যাতে প্রচারের আলোচনায় থাকে সে কারণেও নাকি ইচ্ছাকৃতই অরুণিতা সেখানে হাজির হননি।

মিউজিক ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com